স্টাফ রিপোর্টার, চৌগাছা (যশোর) ॥ চৌগাছায় বাবার ওপর অভিমান করে অবলা বালা নামে (৩৭) বছরের এক নারী আত্মহত্যা করেছেন। তিনি উপজেলার পুড়াপাড়া গ্রামের আদিবাসী মহল্লার অনিল সরদারের মেয়ে। পরিবারের সদস্যরা জানান, রবিবার সকালে বাবার ওপর অভিমান করে অবলা বালা কীটনাশক পান করেন। মুমূর্ষু অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে চৌগাছা হাসপাতাল ও পরবর্তীতে যশোরে নেওয়া হয়। রবিবার সন্ধ্যায় তার স্বাস্থ্যের অবনতি ঘটলে ঢাকায় নেওয়ার পথে তিনি মারা যান। তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন থানার সেকেন্ড অফিসার এসআই বিপ্লব রায়।





