কেশবপুরে সরকারি চাল বোঝাই ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে খাদে

স্টাফ রিপোর্টার, কেশবপুর (যশোর) ॥ কেশবপুরে সোমবার ভোরে সরকারি চাল বোঝাই একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। জানা গেছে, ঝিনাইদহের কালীগঞ্জ সরকারি খাদ্য গুদাম থেকে ট্রাকটি (যার নম্বর ঢাকা মেট্র-ট-১৬০৪৮৭) ৩৩৬ বস্তায় ১৬.৬৫০ টন খাদ্য অধিদপ্তরের চাল নিয়ে কেশবপুর খাদ্য গুদামে আসছিলো। ট্রাক ড্রাইভার শুকুর আলী জানান, সোমবার ভোরের দিকে কেশবপুরে একটি পিকআপকে সাইড দিতে গিয়ে ট্রাকটি খাদে পড়ে যায়।
কেশবপুরের খাদ্য গুদাম কর্মকর্তা আবুল হাসান জানান, ঈদ উপলক্ষে সরকারের দেওয়া ত্রাণের চাল নিয়ে কেশবপুরে আসছিলো। দুর্ঘটনার খবর পেয়ে তাৎক্ষণিক কেশবপুরের খাদ্যগুদামের শ্রমিক দিয়ে অন্য ট্রাকে চাল তুলে দেওয়া হয়েছে। কেশবপুর থানার অফিসার ইনচাজর্ (ওসি) মো. জসিম উদ্দিন জানান, এটা সরকারি চাল কালীগঞ্জ থেকে কেশবপুর সরকারি খাদ্য গুদামে আনা হচ্ছিল।

ভাগ