করোনাভাইরাসের প্রাদুর্ভাবে গত ২৬ মার্চ থেকে সব হোটেল রেস্টুরেন্ট মিস্টি বেকারি প্রতিষ্ঠান বন্ধ হয়ে যাওয়ার পর এখন পর্যন্ত মালিকরা শ্রমিকদের কোনো মজুরি দেননি। করোনা দুর্গত পরিস্থিতিতে মহামারি মোকাবিলায় সরকার ঘোষিত ‘ঘরে থাকুন, নিরাপদে থাকুন” কর্মসূচির কারণে গত ১৩ এপ্রিল কর্মহীন হয়ে পড়া অপ্রাতিষ্ঠানিক খাতের শ্রমিকগণের আর্থিক/খাদ্য সহায়তায় প্রধানমন্ত্রী ৭৬০ কোটি টাকার প্রণোদনা ঘোষণা করেন। এ প্রেেিত তিনি শ্রমিকদের তালিকা সংগ্রহসহ ব্যাংক/মোবাইল ফোন অ্যাকাউন্ট করার তাগিদ দেন। কিন্তু স্থানীয় প্রশাসনের দুর্যোগ মোকাবিলার সমন্বয় কমিটির তৎপরতার সাথে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উল্লিখিত নির্দেশনাকে কোথাও সমন্বয় করা হচ্ছে না। এ অবস্থায় শ্রমিকদের নিয়ে স্থানীয় প্রশাসনের দ্বিপীয় কমিটি গঠন বা শ্রম মন্ত্রণালয়ের গঠিত ক্রাইসিস ম্যানেজমেন্ট কমিটিকে ওয়ার্ড পর্যন্ত বিস্তৃত করে সকল শ্রমিকদের তালিকাভুক্তি নিশ্চিত করে রেশন কার্ড, খাদ্য সহায়তা বা আর্থিক প্রণোদনা জরুরি ভিত্তিতে প্রদান আবশ্যক হয়ে উঠেছে। বিজ্ঞপ্তি




