চৌগাছায় পিপিআর ও ক্ষুরারোগ নিয়ন্ত্রণে প্রশিক্ষণ শুরু

চৌগাছা (যশোর) সংবাদদাতা ॥ যশোরের চৌগাছায় ৩ দিনব্যাপী পিপিআর রোগ নির্মূল এবং ক্ষুরারোগ নিয়ন্ত্রণ প্রকল্পের ইউনিয়ন ভলান্টিয়ার ভ্যাক্সিনেটর প্রশিক্ষণের উদ্বোধন করা হয়েছে। সোমবার বেলা ১১ টায় চৌগাছা উপজেলা প্রাণিসম্পদ অফিসের হলরুমে এই প্রশিক্ষণের উদ্বোধন করা হয়। উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা প্রভাষ চন্দ্র গোস্বামীর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতা করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ ড. মোস্তানিছুর রহমান। প্রশিক্ষণ প্রদান করেন খুলনা বিভাগীয় প্রাণিসম্পদ পরিচালক ডা. মো. আমিনুল ইসলাম মোল্লা, যশোর জেলা প্রাণিসম্পদ অফিসার ডা. মো. সাইফুল ইসলাম পাভেল ও চৌগাছা উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা প্রভাষ চন্দ্র গোস্বামী। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা যুবলীগের আহবায়ক কমিটির সদস্য প্রভাষক হারুন অর রশীদ ও প্রভাষক খালেদুর রহমান টিটো প্রমুখ। ৩ দিনব্যাপী এ প্রশিক্ষণে উপজেলার ১১টি ইউনিয়নের ১১ জন ভলান্টিয়ার অংশ নিচ্ছেন।

ভাগ