লোকসমাজ ডেস্ক॥ করোনাভাইরাস (কভিড-১৯) মহামারি পরিস্থিতিতে খাদ্য উৎপাদন ব্যবস্থা চালু রাখার পাশাপাশি, সঙ্কট মোকাবিলায় বেশি ফসল উৎপাদন এবং কৃষকদের সহযোগিতা দিতে ৬৪ জেলায় একজন করে কর্মকর্তাকে দায়িত্ব দিয়েছে সরকার। রবিবার কৃষি মন্ত্রণালয় এবং এর অধীন দপ্তর ও সংস্থার কর্মকর্তাদের এই দায়িত্ব দিয়ে অফিস আদেশ জারি করেছে কৃষি মন্ত্রণালয়। কৃষি কার্যক্রম তদারকির দায়িত্ব দিয়ে কর্মকর্তাদের কর্মপরিধিও নির্ধারণ করে দিয়েছে মন্ত্রণালয়। অফিস আদেশে বলা হয়েছে, গত ২ মার্চ কৃষি মন্ত্রণালয় এবং এর দপ্তর-সংস্থার কর্মকর্তাদের ৬৪টি জেলার ‘বঙ্গবন্ধু কৃষি উৎসব’ তদারকির দায়িত্ব দেওয়া হয়েছিল। এখন করোনাভাইরাসজনিত পরিস্থিতিতে তাদের কৃষি কার্যক্রম তদারকির দায়িত্ব দেওয়া হল। প্রুধানমন্ত্রীর নির্দেশনার পরিপ্রেেিত খাদ্য উৎপাদন ব্যবস্থা চালু রাখতে, অধিক ফসল উৎপাদন করতে, খাদ্যনিরাপত্তা নিশ্চিত করতে এবং কোনো জমি যেন পতিত না থাকে সে বিষয়ে কী কী ব্যবস্থা গৃহীত হয়েছে তা তদারকি করতে হবে এসব কর্মকর্তাদের। এছাড়া বোরো ধান কাটার অগ্রগতি, কৃষি যন্ত্রপাতি ব্যবহার এবং শ্রমিকের চাহিদা ও যোগান সম্পর্কিত বিষয়ে নজরদারি করবেন তারা। এর বাইরে এসব কর্মকর্তাদের আউশে প্রণোদনা, আউশের বীজতলা ও বপন; পারিবারিক সবজি পুষ্টি বাগান স্থাপনের অগ্রগতি; সরকারিভাবে ধান সংগ্রহে কৃষকের তালিকা প্রণয়নের অগ্রগতি; সবজি, ফল, ফুল ও অনন্য কৃষি পণ্য বিপণনে সহায়তা এবং প্রণোদনার আওতায় চার শতাংশ সুদে সাড়ে ১৯ হাজার কোটি টাকা কৃষি ঋণ গ্রহণে কৃষকদের সহায়তা দিতে বলা হয়েছে। কৃষি উৎপাদন বাড়াতে অন্যান্য কার্যক্রম, সমস্যা বা চ্যালেঞ্জ, সুপারিশ অথবা এ সংক্রান্ত অন্য বিষয়েও কর্তৃপকে নিয়মিত অবহিত করতে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের নির্দেশনা দেওয়া হয়েছে।





