স্টাফ রিপোর্টার॥ যশোর সদরে স্বেচ্ছাশ্রমের মাধ্যমে দরিদ্র কৃষকের ধান কেটে দিল যশোর জেলা কৃষক দল। রবিরার সদর উপজেলার নওয়াপাড়া ইউনিয়নের সাহাপুর গ্রামে কৃষক এনামুলের ধান কেটে দেন দলের নেতৃবৃন্দ। এই ধানকাটা কর্মসূচীর নেতৃত্ব দেন জেলা কৃষকদলের সাধারণ সম্পাদক উপাধ্য মকবুল হোসেন। অন্যান্যের মধ্যে উপস্হিত ছিলেন সহ-সভাপতি শিকদার সালাউদ্দিন, যুগ্ম- সম্পাদক সেলিম আক্তার লিটন, সহ-সাংগঠনিক সম্পাদক আবদুলাহ আল আমিন বাচ্চু, মোহাম্মদ কাজল প্রমুখ। নেতৃবৃন্দ বলেন. বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জননেতা তারেক রহমান এর নির্দেশনায় করোনার প্রভাবে সৃষ্ট মজুর সঙ্কটে তারা কৃষকের পাশে দাঁড়িয়েছেন।





