এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও কর্মচারীদের ঈদ বোনাস ১০০% প্রদানের দাবি করে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি (মার্কসবাদী) সভাপতি কমরেড নুরুল হাসান ও সাধারণ সম্পাদক কমরেড ইকবাল কবির জাহিদ এক বিবৃতি দিয়েছেন। বিবৃতিতে তারা বলেন, এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষকেরা ঈদে ২৫% বোনাস ও কর্মচারীরা ৫০% বোনাস পেয়ে থাকেন। দীর্ঘদিন ধরে শিক্ষক সমাজ ১০০% বোনাস দাবি করে আসছেন। বর্তমান করোনাভাইরাস পরিস্থিতিতে সৃষ্ট অর্থনৈতিক সংকটের কারণে শিক্ষক সমাজেও গভীর সংকটে নিপতিত। এ অবস্থায় নেতৃবৃন্দ এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও কর্মচারীদের ১০০% বোনাস দেবার জন্য সরকারের কাছে দাবি জানান। বিজ্ঞপ্তি




