পাইকগাছায় স্ত্রী, শ্বশুর, শ্যালিকা ও শ্যালকের বিরুদ্ধে জামাতার থানায় ডায়েরী

পাইকগাছা (খুলনা) সংবাদদাতা ॥ খুলনার পাইকগাছায় স্ত্রী, শ্বশুর, শ্যালিকা ও শ্যালকের বিরুদ্ধে নানা অভিযোগ এনে জামাতা থানায় সাধারণ ডায়েরী করেছে। অভিযোগে দেখা যায়, ২০১৬ সালে প্রেমের ফাঁদে ফেলে উপজেলার মঠবাটী গ্রামের মৃত কওসার আলীর ছেলে কায়ুমকে বিয়ে করেন পৌরসভার ৬নং ওয়ার্ডের হামিদ গাইনের মেয়ে রোজিনা হামিদ। যাকে নিয়ে ঢাকার মুগদা থানার পাশে ভাড়া বাসায় বসবাস করে। কায়ুম জানায়, বিগত ১৯ সেপ্টেম্বর ২০১৯ সালে একটি মামলায় কায়ুম জেলহাজতে গেলে স্ত্রী রোজিনা তার বাড়ী থেকে নগদ টাকা সহ ৫ লাখ টাকার গহনা, সার্টিফিকেট, এনআইডি ও ব্যাংকের চেক বই নিয়ে চলে যায়। স্ত্রী রোজিনা, স্বামী কায়ুমের সাথে কোন প্রকার যোগাযোগ না রাখায় ১৬ ফেব্রুয়ারি ২০২০ তারিখে তালাক দেয়। এ ঘটনায় স্ত্রী তার বোন রেহানা খাতুনকে দিয়ে ঢাকার সিএমএম আদালতে ১০ লাখ টাকার মামলা করেছে। এদিকে নানাভাবে জানমালের হুমকি-ধামকি দেয়ায় কায়ুম স্ত্রী রোজিনা হামিদ, শ্বশুর আব্দুল হামিদ গাইন, শ্যালিকা রেহানা খাতুন ও শ্যালক মোঃ মোশারফের নামের থানায় সাধারণ ডায়েরী করেছে। যার নং- ৬৬৮/২০। এ ব্যাপারে রোজিনা হামিদ জানায়, তার কোন কাগজপত্র ঢাকার বাসায় ছিল না। সে আমাকে তালাক দিয়েছে।

ভাগ