নড়াইল অফিস ॥ করোনা উপসর্গ নিয়ে ঢাকা থেকে নড়াইলের কালিয়া উপজেলার নড়াগাতি থানার বড়দিয়া-চোরখালি গ্রামের বাড়িতে ফেরার তিনদিন পর বিশ^জিৎ রায় চৌধুরী (৫২) নামে একব্যক্তির মৃত্যু হয়েছে।শনিবার গভীর রাতে তিনি মারা যান।রোববার সকালে শোবার ঘর থেকে লাশ উদ্ধার করা হয়।মৃতবরণকারী বিশ্বজিত করোনায় আক্রান্ত ছিল কিনা বিষয়টি নিশ্চিত হওয়ার জন্য তার নমুনা সংগ্রহ করা হয়েছে বলে জানান নড়াইলের সিভিল সার্জন ডা: আবদুল মোমেন। নড়াগাতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রোকসানা খানম জানান, নড়াগাতি থানার খাশিয়াল ইউনিয়নের বড়দিয়া চোরখালি গ্রামের নির্মল রায় চৌধুরীর ছেলে বিশ^জিৎ রায় চৌধুরী ঢাকার একটি প্রাইভেট কোম্পানীতে চাকুরি করতেন। তিনি করোনা উপসর্গ নিয়ে গত তিনদিন আগে বাড়িতে আসেন।বাড়িতে আসার পর তাকে হোমকোয়ারেন্টাইনে রাখা হয়েছিল।শনিবার গভীর রাতে তিনি মারা যান।রোববার সকালে পরিবারের সদস্যরা তাকে মৃত দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়।নিয়ম মেনে তার সৎকারের ব্যবস্থা করা হয়েছে বলে তিনি জানান। বিশ^জিতের ভাতিজা প্রবীর রায় চৌধুরী জানান, জ্বর,কাশিসহ করোনা উপসর্গ নিয়ে বৃহস্পতিবার ঢাকা থেকে ফেরার পর বাড়িতে আলাদা ভাবে হোম কোয়ারেন্টাইনে রাখা হয় বিশ^জিৎ রায় চৌধুরীকে। শনিবার রাতে তিনি মারা যান।রোববার সকালে বাড়ির লোকজন তার মৃত্যুর বিষয়টি টের পান।





