জয়নুল আবেদীন, নেহালপুর (যশোর )সংবাদদাতা॥ মণিরামপুর গোপালপুর স্কুল এন্ড কলেজের শিক্ষক, ম্যানেজিং কমিটির সদস্য ও শিক্ষার্থীরা মিলে স্কুলে পিছনে নুর ইসলাম নামে এক কৃষকের এক বিঘা জমির পাকা ধান কর্তন করে দিয়েছে। শনিবার সকালে এ ধান কর্তনের শুভ উদ্বোধন করেন যশোর শিা বোর্ডের সহকারী প্রকৌশলী ও অফিসার কাবের সভাপতি কামাল হোসেন। এ সময় উপস্থিত ছিলেন গোপালপুর স্কুল এন্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্য রেজাউল করীম, ম্যানেজিং কমিটির শিা অনুরাগী সদস্য প্রভাষক হাবিবুর রহমান, অভিভাবক সদস্য আব্দুস সালাম, ডাক্তার আকবর আলী, শিক মাসুদ রানা, মিজানুর রহমান, বরুণ কুমার, অনুপ কুমার, চিনময় কর্মকার , আসাদুজ্জামান, আবু সাঈদ, রবিন বিশ্বাস, ফজলুর রহমান, ছাত্র সাইদুল ইসলাম, সুকুমার কুন্ডুসহ আরো অনেকে।





