খোন্দকার নিয়াজ ইকবাল, কচুয়া (বাগেরহাট)॥ কচুয়ায় এক জন করোনা রোগী সনাক্ত হয়েছে। তার বাড়ী সহ আশপাশের বাড়ী লকডাউন ঘোষনা করেছেন উপজেলা নির্বাহী অফিসার। রবিবার রাত সোয়া ৮টার দিকে কচুয়া উপজেলা নির্বাহী অফিসার সুজিৎ দেবনাথ বাগেরহাট টুয়েন্টি ফোরকে এ তথ্য নিশ্চিত করেছেন। তার বাড়ী উপজেলার রাড়ীপাড়া ইউনিয়নের সোলারকোলা শ্রীরামপুর এলাকায়। তিনি একজন নারী তার বয়স ২৫ বছর। ওই নারী গত বৃহস্পতিবার চট্রগ্রাম থেকে ঢাকা হয়ে কচুয়া উপজেলায় তার ভাইয়ের বাড়ীতে আসেন।
কচুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার(আরএমও) বাগেরহাট টুয়েন্টি ফোরকে বলেন, ওই রোগীর শরীরে করোনার কোন লক্ষণ পাওয়া যায়নি। বাইরে থেকে আশার কারনে তাকে শুক্রবার হাসপাতালে ভর্তি করে নমুনা সংগ্রহ করা হয়, ওই দিন তিনটি নমুনা খুলনা মেডিকেল কলেজে পাঠানো হয়। নমুনা পরীক্ষা শেষে রবিবার একটি করোনা পজিটিভ বলে রিপোর্ট পাওয়া যায়। তবে রোগীটি বর্তমানে কচুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রয়েছে।





