স্টাফ রিপোর্টার ॥ ছিনতাইকারীদের ছুরিকাঘাতে নিহত যশোর সদর উপজেলার বলরামপুর গ্রামের রিকশাচালক আব্দুল কাদেরের অসহায় পরিবারের দেড় বিঘা জমির ধান স্বেচ্ছাশ্রমে কেটে দিয়েছে যশোর জেলা স্বেচ্ছাসেবক দল। প্রয়াত আব্দুল কাদেরর অসহায় পরিবারের ডাকে শনিবার সকাল থেকে শুরু করে দুপুরের মধ্যে দেড় বিঘা জমির ধান কেটে দেয় যশোর জেলা স্বেচ্ছাসেবক দল। জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি রবিউল ইসলাম ও সাধারণ সম্পাদক মোস্তফা আমির ফয়সালের নেতৃত্বে¡ ধানকাটা কর্মসূচিতে অংশ নেন জেলা কমিটির সিনিয়র সহসভাপতি নির্মল কুমার বীট, সহসভাপতি মাহামুদ হাসান চুন্নু, সহসাধারণ সম্পাদক ওসমান গনি, সহ-সাংগঠনিক সম্পাদক আবতাবুল আলম পরাগ, দপ্তর সম্পাদক সাইফুল বাশার সুজন, প্রচার সম্পাদক ইমরান হাসান বনি, নাট্য সম্পাদক সাইদুর রহমান, ধর্ম সম্পাদক শাহিনুর রহমান, সাহিত্য সম্পাদক জিএম সামাদ, প্রশিণ সম্পাদক খন্দকার রাসেল, নরেন্দ্রপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দল নেতা শফিয়ার রহমান ও পলাশ। ধান কাটা শেষে প্রয়াত রিকশাচালক আব্দুল কাদেরর স্ত্রী যশোর জেলা স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। এ সময় স্বেচ্ছাসেবক দল নেতৃবৃন্দ বলেন, ‘বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জননেতা তারেক রহমানের নির্দেশে ও বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিতের অনুপ্রেরণায় যশোর সদরে স্বেচ্ছাশ্রমের মাধ্যমে দরিদ্র কৃষকের ধানকাটা কর্মসূচি অব্যাহত রেখেছে যশোর জেলা স্বেচ্ছাসেবক দল।’





