করোনা ভাইরাসের কারণে উদ্ভুত পরিস্থিতি মোকাবিলায় মানবিক সহায়তা দিয়েছে বাংলাদেশ বিমান বাহিনী। এ উপলে বাংলাদেশ বিমান বাহিনী ঘাঁটি বীরশ্রেষ্ঠ মতিউর রহমান কর্তৃক ৭ম বারের মত শনিবার ঘাঁটির পার্শ্ববর্তী ভেকুটিয়া কলোনির মোড় এলাকার ১২৫ জন নি¤œ আয়ের মানুষের মাঝে খাদ্য সহায়তা দেওয়া হয়েছে। প্রতিটি প্যাকেটের মাধ্যমে চাল, ডাল, তেল, আলু, সাবান, লবণ, খেজুর এবং দিয়াশলাইসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যাদি বিতরণ করা হয়। সামাজিক দূরত্ব বজায় রেখে বিমান বাহিনীর উর্ধ্বতন কর্মকর্তারা এই সাহায্য বিতরণ করেন। জাতীয় যেকোনো ধরনের দুর্যোগ মোকাবিলায় বাংলাদেশ বিমান বাহিনী সর্বদা সহায়তা প্রদান করে আসছে। করোনা ভাইরাস প্রতিরোধকল্পে বাংলাদেশ সরকার কর্তৃক প্রকাশিত নীতিমালা অনুসরণ করে বাংলাদেশ বিমান বাহিনী বিভিন্ন কার্যক্রম পরিচালনা করছে বলে এক বিবৃতিতে জানানো হয়েছে। বিজ্ঞপ্তি





