তালা (সাতক্ষীরা) সংবাদদাতা ॥ তালা বাজরের সাধু ফটোস্ট্যাটের দোকানে চুরি হয়েছে। চোরেরা কম্পিউটার সেট, চারটি মোবাইল ফোন সেট,একটি সোলার ব্যাটারি ও নগদ টাকাসহ প্রায় লক্ষাধিক টাকার মালামাল নিয়ে যায়। শনিবার দিবাগত রাতে চুরির ঘটনাটি ঘটে। এ ঘটনায় তালা থানায় ডায়েরি করেছেন দোকান মালিক তালা সদরের মৃত সন্তোষ সাধুর ছেলে প্রদীপ সাধ। তালা থানার ওসি মেহেদী রাসেল বলেন, চুরির ঘটনায় দোকান মালিক থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন। বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।




