স্টাফ রিপোর্টার ॥ যশোর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা ব্যক্তিগত তহবিল থেকে করোনায় কর্মহীন মানুষকে ত্রাণ সহায়তা দিয়েছেন। ত্রাণসামগ্রীর মধ্যে রয়েছে সাবান, মাস্ক ও নগদ টাকা। দুইদিনে তিনি যশোর সদর উপজেলার নওয়াপাড়া ইউনিয়ন ইছালী ইউনিয়ন ও ফতেপুর ইউনিয়নের কয়েকটি গ্রামে এই ত্রাণসামগ্রী বিতরণ করেন।



