শনাক্ত বিবেচনায় করোনায় মৃত্যুর হার ১.৫ শতাংশ

লোকসমাজ ডেস্ক॥ দেশে এখন পর্যন্ত করোনা রোগী শনাক্ত হয়েছেন ১৩ হাজার ৭৭০ জন। আর মারা গেছেন ২১৪ জন। শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার ১.৫ শতাংশ বলে জানিয়েছেন স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক নাসিমা সুলতানা। গতকাল শনিবার (৯ মে) দেশের করোনা পরিস্থিতি নিয়ে নিয়মিত স্বাস্থ্য বুলেটিনে তিনি এসব তথ্য জানান। নাসিমা সুলতানা বলেন, ২৪ ঘণ্টায় প্রাপ্ত তথ্যের ভিত্তিতে সুস্থতার হার ৯১.৮ শতাংশ এবং মৃত্যুর হার ৮.২ শতাংশ। শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার ১.৫ শতাংশ এবং সুস্থতার হার ১৭.৫ শতাংশ।
তিনি আরও বলেন, ঢাকা বিভাগে শনাক্ত হয়েছে ৯ হাজার ১৭৭, চট্টগ্রাম বিভাগে ৫৭৬, সিলেট বিভাগে ১৬৩, রংপুর বিভাগে ২৬৩, খুলনা বিভাগে ২১১, ময়মনসিংহ বিভাগে ৪১১, বরিশাল বিভাগে ১৩০ এবং রাজশাহী বিভাগে ১৫৩ জন। ওই সংখ্যায় ঢাকা শহরে ৫৮.২৮ শতাংশ, ঢাকা বিভাগের ২৩.৭৯ শতাংশ, চট্টগ্রামে ৫.৪৫ শতাংশ, সিলেটে ১.৫৪ শতাংশ, রংপুরে ২.৪৯ শতাংশ, খুলনায় ২ শতাংশ, ময়মনসিংহে ৩.৭৮ শতাংশ, বরিশালে ১.২৩ শতাংশ এবং রাজশাহীতে ১.৪৫ শতাংশ শনাক্ত হয়েছেন। ঢাকা বিভাগের মধ্যে নারায়ণগঞ্জে এখন সর্বাধিক সংখ্যক শনাক্ত ব্যক্তি আছেন। এদিকে দেশে করোনাভাইরাসে গত ২৪ ঘণ্টায় আরও ৮ জনের মৃত্যুর মধ্য দিয়ে শনিবার পর্যন্ত মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২১৪ জনে। ডা. নাসিমা সুলতানা জানান, গত ২৪ ঘণ্টায় মোট ৫ হাজার ২৪৭টি নমুনা সংগ্রহ করা হয়েছে এবং ৫ হাজার ৪৬৫টি নমুনা পরীা করা হয়েছে। এছাড়া নতুন করে আরও ৩১৩ জন করোনাভাইরাস আক্রান্ত রোগী সুস্থ হওয়ায় মোট ২ হাজার ৪১৪ জন সুস্থ হয়েছে বলেও জানান তিনি। এদিকে, করোনাভাইরাসে এ পর্যন্ত বিশ্বব্যাপী মৃতের সংখ্যা ২ লাখ ৭১ হাজার ৭৮০ জনে দাঁড়িয়েছে। সরকারি সূত্রে প্রাপ্ত তথ্য সমন্বয় করে এএফপি শুক্রবার গ্রীনিচ মান সময় ১৯০০টায় এই হিসাব প্রকাশ করে। এএফপি’র হিসাবে এখন পর্যন্ত করোনায় মোট আক্রান্তের সংখ্যা ৩৮ লাখ ৯৬ হাজার ৭৯০। সবচেয়ে তিগ্রস্ত যুক্তরাষ্ট্রে মোট ৭৬ হাজার ১০১ জন, বৃটেনে ৩১ হাজার ২৪১ জন, ইতালিতে ৩০ হাজার ২০১ জন, স্পেনে ২৬ হাজার ২৯৯ জন ও ফ্রান্সে ২৬ হাজার ২৩০ জন মারা গেছে। যুক্তরাষ্ট্রের শ্রম বিভাগের রিপোর্টে বলা হয়েছে, লকডাউনের কারণে এপ্রিলে যুক্তরাষ্ট্রে ২ কোটি ৫ লাখ লোক চাকরি হারিয়েছে। এতে দেশ কয়েক দশক আগের অবস্থানে ফিরে গেছে। বেকারত্বের হার ৪.৪ থেকে বেড়ে ১৪.৭ শতাংশে পৌঁছেছে। কানাডা সরকার গত দুই মাসে বিপুল সংখ্যক লোকের বেকার হওয়ার কথা জানিয়েছে। দেশটিতে বেকারত্ব ১৩ শতাংশ পর্যন্ত বৃদ্ধি পেয়েছে।

ভাগ