চুয়াডাঙ্গায় বড়বাজারে সেনাবাহিনীর জীবাণুনাশক টানেল নির্মাণ

চুয়াডাঙ্গা সংবাদদাতা ॥ চুয়াডাঙ্গায় করোনা জীবাণুনাশক টানেলের উদ্বোধন করা হয়েছে। সেনাবাহিনীর ১১৯ ফিল্ড ওয়ার্কশপের সদস্যরা শহরের বড়বাজারে টানেলটি নির্মাণ করেন। শনিবার দুপুরে চুয়াডাঙ্গা জেলা প্রশাসক নজরুল ইসলাম সরকার টানেলের মধ্যে দিয়ে আসা যাওয়া করে টানেলটি উদ্বোধন করেন।
এ সময় উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গার দায়িত্বপ্রাপ্ত সেনা কর্মকর্তা লে. কর্নেল আসিফ, পুলিশ সুপার জাহিদুল ইসলামসহ অন্যান্যরা। পরে সাধারণ জনতা নিজেদেরকে জীবাণুমুক্ত করতে টানেলের ভেতর দিয়ে চলাচল করতে শুরু করেছে। লে. কর্নেল আসিফ বলেন, এর ফলে করোনা ভাইরাস সংক্রমণ থেকে মানুষ কিছুটা হলেও নিজেকে নিরাপদ রাখতে পারবেন।

ভাগ