সকল শ্রমিককে খাদ্য সহায়তার দাবি ট্রেড ইউনিয়ন সংঘের

সকল শ্রমিককে পর্যাপ্ত রেশন ও খাদ্যসামগ্রী প্রদানের দাবি জানিয়েছে বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘ।। ফেডারেশনটির যশোর জেলা সভাপতি আশুতোষ বিশ্বাস এবং সাধারণ সম্পাদক কৃষ্ণা সরকার এক যুক্ত বিবৃতিতে এই দাবি জানান। বিবৃতিতে বলা হয়, গত ২৬ মার্চ থেকে দেশে সাধারণ ছুটি তথা লকডাউন পরিস্থিতি শুরু হওয়ায় সব অর্থনৈতিক কর্মকান্ড স্থবির হয়ে আছে। এর পরিপ্রেেিত কর্মহীন হয়ে পড়েছে পরিবহণ শ্রমিক, হোটেল-রেস্টুরেন্ট শ্রমিক, রিকশা-ইজিবাইক-সকল তিন চাকার যানের শ্রমিক, দিনমজুর, স মিল শ্রমিক, চাতাল শ্রমিক, মুদ্রণ শ্রমিক, দোকান কর্মচারী, নির্মাণ শ্রমিক, বারকি শ্রমিক, দর্জি শ্রমিক, পৌরসভা শ্রমিকসহ প্রায় সাড়ে ৫ কোটি শ্রমজীবী মানুষ। ঘরে বসে জমানো টাকা থেকে খরচ করে সংসার চালানোর মত আর্থিক সমতা এ সব শ্রমিকের নেই। ফলে গত দেড় মাস ধরে কর্মহীন হয়ে এ মানুষগুলির জীবন কী দুর্দশায় কাটছে তা প্রতিদিনকার সংবাদ মাধ্যম থেকেও আঁচ করা যাচ্ছে। গত দেড় মাসে সরকারি ত্রাণের নামে কেউ কেউ ৫-১০ কেজি চাল পেলেও অধিকাংশের ভাগ্যে তাও জোটেনি। এডিবি’র অর্থে করোনাকালীন জরুরি সহায়তা হিসেবে প্রায় ২০ লাখ গরিব পরিবারকে মাসে ২৩ ডলার বা প্রায় ২ হাজার টাকা এবং ১০ লাখ পরিবার মাসে ২০ কেজি খাদ্য সহায়তা সব মিলিয়ে এই কর্মসূচির আওতায় প্রায় দেড় কোটি মানুষ প্রদান করা হবে বলে জানা যায়। নেতৃবৃন্দ কর্মহীন মানবেতর জীবনযাপন করা শ্রমিক-কর্মচারীদের জন্য পর্যাপ্ত নগদ অর্থ বরাদ্দ, খাদ্যসহায়তা প্রদান, রেশনিং চালু, সরকারি প্রণোদনা ও ত্রাণ প্রদানের দাবি জানান। বিজ্ঞপ্তি

ভাগ