অভয়নগর থানা বিএনপির খাদ্যসামগ্রী বিতরণ

স্টাফ রিপোর্টার, অভয়নগর (যশোর) ॥ অভয়নগর থানা বিএনপির উদ্যোগে করোনাভাইরাসে কর্মহীন মানুষের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। শনিবার সকালে বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য ফারাজী মতিয়ার রহমানের একতারপুর গ্রামের বাসভবন থেকে উপজেলার ৮টি ইউনিয়ন বিএনপির নেতাদের মাধ্যমে কর্মহীন মানুষের জন্য খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। খাদ্য সামগ্রী বিতরণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন, বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য ফারাজী মতিয়ার রহমান, যশোর জেলা বিএনপির আহব্বায়ক কমিটির সদস্য কাজী গোলাম হায়দার ডাবলু, যশোর জেলা বিএনপির আহব্বায়ক কমিটির সদস্য রেজাউল করিম মোল্লা, অভয়নগর থানা বিএনপি নেতা ইমাদ উদ্দিন গাজী, রেজাউল ইসলাম মোল্লা, আমিনুল ইসলাম বাবু, মনজুর মাস্টার, রবিউল ইসলাম, সরোবর ফারাজি, ইমান আলি মেম্বার, পৌর বিএনপি নেতা আব্দুস ছামাদ, যুবদল নেতা আব্দুর রশিদ বিশ্বাস, কামাল হোসেন, স্বেচ্ছাসেবক দল নেতা মোল্লা হাবিবুর রহমান( হাবিব) প্রমুখ।

ভাগ