গিলতলায় ৩শ পরিবারের মাঝে ত্রাণ দিলেন নারায়ণ চন্দ্র চন্দ এমপি

ফুলবাড়ীগেট (খুলনা) সংবাদদাতা ॥ খুলনা-৫ আসনের সংসদ সদস্য সাবেক মৎস প্রাণিসম্পদমন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দ বলেছেন,করোনা ভাইরাসের এই পরিস্থিতিতে সাধারণ অসহায় মানুষ যাতে খাদ্যের অভাবে মারা না যায় সে জন্য প্রধানমন্ত্রীর মানবিক সহায়তা কর্মসূচির আওতায় ব্যাপক ত্রাণ তৎপরতার পরিকল্পনা গ্রহণ করেছে। গিলাতলা ১,২ও ৩নং কলোনির হতদরিদ্র ৩শ পরিবারের মাঝে শনিবার তিনি ত্রাণ বিতরণ করেছিলেন। এ সময় উপস্থিত ছিলেন, ফুলতলা উপজেলার চেয়ারম্যান শেখ আকরাম হোসেন, ফুলতলা উপজেলার নির্বাহী কর্মকর্তা পারভীন সুলতানা, আটরা গিলাতলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ মনিরুল ইসলাম, খানজাহান আলী থানা মুক্তিযোদ্ধা কমান্ডার স. ম রেজওয়ান আলী, ফুলতলা উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার কাজী জাফর আহম্মেদ, ফুলতলা উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. কামরুজ্জামান প্রমুখ।

ভাগ