স্টাফ রিপোর্টার ॥ যশোর শহরের বেজপাড়া টিবি কিনিক এলাকায় গত বৃহস্পতিবার বাইসাইকেল চুরির অভিযোগে ইমরান হোসেন (২০) নামে এক যুবককে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করা হয়েছে। সে সদর উপজেলার বাগডাঙ্গা গ্রামের জসিম উদ্দিনের ছেলে। বেজপাড়া টিবি কিনিক এলাকার জনৈক মিজান মুন্সির বাড়ির ভাড়াটিয়া মোস্তাফা শেখ জানান, তার ছেলে রুবেলে হোসেন (১২) রঙের কাজ করে। গত বৃহস্পতিবার বেলা ১১ টার দিকে সে কাজের যাওয়ার জন্য ঘরের সামনে রেখে দেয়। বাইসাইকেলে দুটি ব্যাগে কয়েকটি রঙের কৌটা ছিলো। কিছুক্ষণ পর সে সেখানে গিয়ে দেখে বাইসাইকেল নেই। পরে সে খোঁজাখুঁজির এক পর্যায়ে দেখতে পায় টিবি কিনিকের পাশে ইমরান নামে ওই যুবক বাইসাইকেলে রাখা ব্যাগ নিয়ে দাঁড়িয়ে আছে। এ সময় স্থানীয় লোকজন ধরে তাকে পিটুনি দিলে ইমরান বাইসাইকেল চুরি করার কথা স্বীকার করে। পরে তাকে পুলিশের কাছে সোপর্দ করা হয়।





