সাংবাদিক আসলামের মৃত্যুতে চৌগাছা প্রেস কাবের শোক

চৌগাছা (যশোর) সংবাদদাতা ॥ দৈনিক ভোরের কাগজের সিনিয়র রিপোর্টার আসলাম রহমান মৃত্যুবরণ করেছেন। তার অকাল মৃত্যুতে চৌগাছা প্রেস কার নেতৃবৃন্দ গভীর শোক প্রকাশ করেছেন। শোক বিবৃতি দিয়েছেন, চৌগাছা প্রেস কাবের সভাপতি জিয়াউর রহমান রিন্টু, সিনিয়র সহ-সভাপতি রহিদুল ইসলাম খান, সহ-সভাপতি সোহেল কবির, সাধারণ সম্পাদক প্রভাষক অমেদুল ইসলামসহ সকল সাংবাদিক। এ সময় তারা প্রয়াত সাংবাদিকের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন ও শোকসন্তপ্ত পারবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেন। জানা যায়, অসুস্থ অবস্থায় বৃহ¯পতিবার রাত পৌনে ১১টার দিকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হলে জরুরি বিভাগের চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। ভোরের কাগজের স¤পাদক শ্যামল দত্ত বলেন,সাংবাদিক আসলাম রহমান বেশ কিছু দিন ধরেই অসুস্থ ছিলেন। তার জ্বর ও শ্বাসকষ্ট ছিল। তার করোনা টেস্টও করানো হয়। বুধবার (৬ মে) মুগদা জেনারেল হাসপাতাল থেকে রিপোর্ট নেগেটিভ আসে। বৃহস্পতিবার সন্ধ্যার পর বেশি অসুস্থ হয়ে গেলে তাকে কাকরাইলে অবস্থিত ইসলামী ব্যাংক হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু হার্ট অ্যাটাকের রোগী বলে তারা সেখানে তাকে রাখেননি। পরে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

ভাগ