খুলনায় দুই যুবককে কুপিয়ে জখম

খুলনা ব্যুরো॥ খুলনা নগরীর সোনাডাঙ্গা থানার নাজিরঘাট এলাকায় দুই যুবককে কুপিয়ে জখম করেছে সন্ত্রাসীরা। বৃহস্পতিবার রাত নয়টার দিকে হাজিবাড়ি মোড়ে এই ঘটনা ঘটে।
হামলায় আহতরা হলেন, বসুপাড়া এলাকার তাহের শেখের ছেলে তানভীর (২৩) ও আমতলা মোড়ের আব্দুল মান্নানের ছেলে রাসেল (২৫)। সোনাডাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) মমতাজুল ইসলাম বলেন, হামলায় দুইজন আহত হয়েছেন। তারা খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। বর্তমানে তারা শঙ্কামুক্ত। চিকিৎসার কাজে ব্যস্ত থাকায় রাতে তাদের পরিবারের প থেকে কোনো অভিযোগ করা হয়নি জানিয়ে ওসি বলছেন, হামলাকারীদের আটক করতে পুলিশি অভিযান চলছে।

ভাগ