স্টাফ রিপোর্টার, কেশবপুর(যশোর) ॥ যশোর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহীন চাকলাদারের পক্ষে শুক্রবার বিকেলে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে এক হাজার পরিবারের ইফতারসামগ্রী হস্তান্তর করা হয়েছে। শাহীন চাকলাদারের পক্ষে জেলা যুবলীগ নেতা তৌহিদ চাকলাদার ফন্টু নির্বাহী কর্মকর্তা নুসরাত জাহানের কাছে ইফতারসামগ্রী হস্তান্তর করেন। এ সময় উপস্থিত ছিলেন, কেশবপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গাজী গোলাম মোস্তফা, উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ কাজী রফিকুল ইসলাম, কেশবপুর পৌরসভার মেয়র রফিকুল ইসলাম, যশোর শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহমুদ হাসান বিপু, অ্যাডভোকেট রফিকুল ইসলাম পিটু, মহিলা আওয়ামী লীগ নেত্রী নুরুন নাহার নীরাসহ আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতৃবৃন্দ। ইতোমধ্যে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক করোনা ভাইরাসের শুরু থেকে কর্মহীন অসহায় ১০ হাজার ৯শ পরিবারের মাঝে খাদ্য সহায়তা দেন।



