বাগেরহাট অফিস ॥ করোনা পরিস্থিতিতে বাগেরহাট সদর উপজেলা নারী উন্নয়ন ফোরামের প থেকে অসহায় দরিদ্র নারীদের খাদ্য সহায়তা দেওয়া হয়েছে। শুক্রবার সকালে কাড়াপাড়া ইউনিয়ন পরিষদের সামনে সদর উপজেলার ১০টি ইউনিয়নের ৩শ নারীকে এই খাদ্য সহায়তা দেওয়া হয়।খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, বাগেরহাটের জেলা প্রশাসক মামুনুর রশিদ, পুলিশ সুপার পংকজ চন্দ্র রায়, অতিরিক্ত জেলা প্রশাসক কামরুল ইসলাম, মহিলা ভাইস চেয়ারম্যান ও সদর উপজেলা নারী উন্নয়ন ফোরাম সভাপতি রিজিয়া পারভীন, ষাটগম্বুজ ইউপি চেয়ারম্যান শেখ আকতারুজ্জামান বাচ্চু প্রমুখ।




