আলী আকবর টুটুল, বাগেরহাট॥ বাগেরহাটে কিনিকে নেওয়ার পথে সড়কের ওপর নিপা মন্ডল নামের এক প্রসূতি সন্তান প্রসব করেছেন। শুক্রবার ভোরে বাগেরহাট শহরের পৌরসভা সড়কের অসীম সাহার ভাড়াটিয়া বাসা থেকে বের হয়ে মুক্তি কিনিকে যাওয়ার পথে ভ্যানের ওপর একটি কন্যা সন্তান প্রসব করেন ওই নারী। পরে স্থানীয় এক ব্যক্তি ৯৯৯ নম্বরে ফোন দিলে বাগেরহাট সদর থানা পুলিশ এসে ওই নারীকে মুক্তি কিনিকে ভর্তি করেন। সেখানে মা ও শিশু সুস্থ রয়েছে বলে জানিয়েছেন কিনিকের পরিচালক ডা. এস কে কাইয়ুম। প্রসূতি নিপা মন্ডল মোরেলগঞ্জ উপজেলার লক্ষ্মীখালী গ্রামের অমৃত মন্ডলের স্ত্রী। তিনি বাগেরহাট শহরে মা-বাবার সাথে ভাড়াটিয়া বাসায় থাকতেন। তার স্বামী অমৃত মন্ডল ধান কাটার শ্রমিক হিসেবে ১৫ দিন আগে চিতলমারী গেছেন। নিপা মন্ডলের মা বিথি বাছার বলেন, ‘ভোর ৫টার দিকে মেয়ে নিপার প্রসব বেদনা হলে ভ্যানযোগে আমরা তাকে পার্শ্ববর্তী মুক্তি কিনিকে নেওয়ার জন্য রওনা হই। সেখানে পৌছানোর আগেই ভ্যানের ওপর কন্যা সন্তান প্রসব করে নিপা। পরে পুলিশ এসে আমাদেরকে মুক্তি কিনিকে নিয়ে যায়। তারা অনেক সহযোগিতা করেছেন। আমরা এখন ভাল আছি।’বাগেরহাট মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহতাব উদ্দিন শিকদার বলেন, ৯৯৯ নম্বরে খবর পেয়ে এসআই কামরুল ইসলামের নেতৃত্বে একটি টিম ঘটনাস্থলে পৌছে নবজাতক ও তার মাকে আমরা মুক্তি কিনিকে নিয়ে যায়। সেখানে চিকিৎসকদের সাথে কথা বলে সুচিকিৎসার ব্যবস্থা করি। তাদেরকে পুলিশের প থেকে পুষ্টিকর খাবার ও নগদ অর্থ সহায়তা করা হয়েছে। তাদের চিকিৎসার বিষয়ে হাসপাতাল কর্তৃপরে সাথে আমরা যোগাযোগ অব্যাহত রাখছি।’




