মাগুরায় পুলিশ সদস্যসহ আরো ৩ জনের করোনা শনাক্ত

মাগুরা সংবাদদাতা॥ মাগুরায় এক পুলিশ সদস্যসহ নতুন করে করোনা শনাক্ত হয়েছে তিনজন। এ নিয়ে জেলায় মোট করোনা শনাক্ত হলো আটজনের। মাগুরা সিভিল সার্জন ডা: প্রদিপ কুমার সাহা জানান, গতকাল শুক্রবার মাগুরায় এক পুলিশ সদস্যসহ নতুন তিনজন করোনা শনাক্ত হয়েছে। তারা হচ্ছেন- মাগুরা পুলিশ লাইনের এক পুলিশ সদস্য ও পার্শ্ববর্তী স্টেডিয়ামপাড়ার এক যুবক এবং শ্রীপুরে পূর্বে শনাক্ত ব্যক্তির পরিবারের এক নারী সদস্য। তারা সবাই হোম আইসোলেশনে আছে। এর আগে আক্রান্তরা হচ্ছেন শালিখা থানা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল টেকনোলজিস্ট। বাকি তিনজন সদর উপজেলার মৃগেডাঙ্গা ও শ্রীপুর উপজেলার জোতশ্রীপুর ও বাকেরা গ্রামের। তারা সবাই আশুলিয়া ও নরসিংদী থেকে আসা পোশাককর্মী। তবে কোনো উপসর্গ ছাড়াই আক্রান্ত এই চার ব্যক্তিই শারীরিকভাবে সুস্থ আছেন এবং তারা হোম আইসোলেশনে রয়েছেন।

ভাগ