খুলনায় দুই বন্দির মুক্তি, অপেক্ষায় ১২ জন

খুলনা ব্যুরো॥ করোনা-কালে সরকারের সাধারণ মার আওতায় খুলনা জেলা কারাগার থেকে মুক্তি পেয়েছেন দুই বন্দি। সোমবার দুপুর দুইটা দশ মিনিটে তারা খুলনা জেলা কারাগার থেকে মুক্তিলাভ করেন। খুলনা জেলা কারাগার কর্তৃপক্ষ এই তথ্য নিশ্চিত করেছেন। মুক্তিপ্রাপ্তরা হলেন, খুলনার মো. কিবরিয়া শেখ এবং যশোরের মো. সবুজ। চুরি মামলায় তারা খুলনা জেলা কারাগারে এক বছরের সাজা ভোগ করছিলেন। ইতিমধ্যেই চার মাসের কারাদণ্ড ভোগ করেছেন তারা। খুলনা জেলা কারাগারের সুপার মো. ওমর ফারুক জানান, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগ (কারা-২) শাখার ২৯ এপ্রিলের প্রজ্ঞাপনের নির্দেশনা অনুযায়ী ফৌজদারি কার্যবিধির ৪০১(১) ধারার প্রদত্ত ক্ষমতাবলে সরকার কর্তৃক উল্লিখিত দুইজন বন্দির অবশিষ্ট কারাদণ্ড মওকুফ করা হয়েছে। তাদের কাছ থেকে জরিমানার অর্থ আদায় করে সোমবার দুপুরে খুলনা জেলা কারাগার থেকে মুক্তি দেওয়া হয়েছে। করোনা প্রাদুর্ভাবের কারণে সরকার লঘুদণ্ড ও ২০ বছরের অধিক সাজাপ্রাপ্তদের মুক্তির সিদ্ধান্ত নিয়েছে। তারই অংশ হিসেবে খুলনা জেলা কারাগার থেকে এ ধরনের ৬৮ জনকে মুক্তির প্রস্তাব করা হয়। প্রথম দফায় খুলনা কারাগার থেকে কাউকে মুক্তি দেওয়া হয়নি। দ্বিতীয় দফায় ১৪ জনকে মুক্তির প্রস্তাব দেওয়া হয়। ওই ১৪ জনের মধ্য থেকে দুইজনকে গতকাল মুক্তি দেওয়া হলো। খুলনা জেলা কারাগারের ধারণমতা ৬০৮ জন হলেও সোমবার পর্যন্ত এখানে এক হাজার ৪৮৫ জন বন্দি রয়েছে বলে জানিয়েছেন জেল সুপার ওমর ফারুক।

ভাগ