খানজাহান আলী থানা নিসচা’র পক্ষ থেকে ত্রাণ সামগ্রী বিতরণ

ফুলবাড়ীগেট(খুলনা)প্রতিনিধি॥ প্রাণঘাতী করোনাভাইরাস এর কারণে কর্মহীন ও অসহায় হতদরীদ্রদের মাঝে ৪ মে সোমবার বেলা ১২টায় শিরোমণি খানজাহান আলী আদর্শ মহাবিদ্যালয় মাঠ প্রাঙ্গণে নিরাপদ সড়ক চাই(নিসচা)র চেয়ারম্যান ইলিয়াস কাঞ্চনের পক্ষে করোনাভাইরাস এর প্রাদুর্ভাবে ১৭০ জন কর্মহীন পরিবহন চালক-শ্রমিকদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেন, খানজাহান আলী থানা নিরাপদ সড়ক চাই(নিসচা)র আহ্বায়ক ও ইউপি সদস্য শেখ আব্দুস সালাম ও সদস্য সচিব মোঃ লুৎফর রহমান লিটন এর ব্যবস্থাপনায় ত্রাণ সামগ্রী বিতরণের উদ্বোধন করেন আটরা গিলাতলা ইউপি চেয়ারম্যান আলহাজ্ব শেখ মনিরুল ইসলাম। এসময় উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সহ সভাপতি এসএ রহমান বাবুল, খানজাহান আলী থানা ভারপ্রপ্তি কর্মকর্তা মোঃ শফিকুল ইসলাম,অধ্যাপক মিয়া গোলাম কুদ্দুস,ফকির রবিউল ইসলাম, শেখ রফিকুল ইসলাম তাবারক, খানজাহান আলী থানা সাংবাদিক ইউনিটি’র সভাপতি শেখ বদর উদ্দীন, ভেমর সরদার, সরদার বিল্লাল হোসেন, মোঃ আবুল কালাম আজাদ,শেখ আলমগীর হোসেন, মিয়া খালিদ হাসান, মিয়া সোহনুর রহমান, মিজানুর রহমান , তৌহিদুল ইসলাম, আঃ সামাদ,বাচ্চু শেখ,ইউসুফ শেখ, কাজী সামসুর রহমান, শেখ শরিফু ল ইসলাম,রুবেল ইসলাম, মহশিন শেখ,সোহেল সরদার প্রমুখ।

ভাগ