এম এ রহিম চৌগাছা (যশোর)॥ যশোরের চৌগাছায় এনএটিপি-২ প্রকল্পের আওতায় সিআইজি প্রদর্শনী মৎস্য চাষীদের মধ্যে উপকরণ বিতরন করা হয়েছে। সোমবার সকালে উপজেলা পরিষদ চত্বরে সামাজিক দূরত্ব নিশ্চিত করে এই উপকরন বিতরন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার জাহিদুল ইসলাম, উপজেলা মৎস্য কর্মকর্তা এসএম শাহ্জাহান সিরাজ, উপজেলা কৃষি কর্মকর্তা রইচ উদ্দিন, শিক্ষা কর্মকর্তা মোস্তাফিজুর রহমান, যুব উন্নয়ন কর্মকর্তা নাজিম উদ্দিন, উপজেলা মৎস্য অফিসের মিজানুর রহমান, সুমন কুমার চৌধুরী ও সৌভিক রায় প্রমুখ। অনুষ্ঠানে এনএটিপি-২ প্রকল্পের আওতায় উপজেলার ২২ জন সিআইজি প্রদর্শনী মৎস্য চাষীদের মধ্যে মাছের পোনা ও উপকরন বিতরন করা হয়।





