কলারোয়ায় এবার অসহায় কৃষকের ধান কেটে দিলো ছাত্রদলের নেতাকর্মীরা

কে এম আনিছুর রহমান,কলারোয়া(সাতক্ষীরা)॥ সাতীরার কলারোয়ায় পৌরসদরে তুলসীডাঙ্গা (পশ্চিম) গ্রামের এক অসহায় কৃষকের পাকা ধান স্বেচ্ছাশ্রমে কেটে দিয়েছেন ছাত্রদলের নেতাকর্মীরা। সোমবার সকালে সাতীরা জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মমতাজুল ইসলাম চন্দনের নেতৃত্বে ওই কৃষকের ধান কাটা হয়। তুলসীডাঙ্গার ওই কৃষকের শ্রমিক না পাওয়া ও সংকটের কথা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রচার দেখে ওই কৃষকের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করে তার ধান কেটে দেওয়ার ফলশ্রুতি দেন। সে মোতাবেক সোমবার ওই কৃষকের ১৩ কাঠা জমির পাকা ধান কেটে দিলেন ছাত্রদলের নেতাকর্মীরা। রোজা রেখে তারা ধান কেটেছেন বলে জানা যায়। ধান কাটতে ছাত্রদল নেতাকর্মীদের মধ্যে অংশ নেন- মফিজুল ইসলাম, ইশারুল ইসলাম, মহিনুল ইসলাম সাগর, রাজন গাজী, জাহাঙ্গীর আলম, রাসেল, আরিফ, হৃদয়, ইসারাত, সজীবসহ প্রমূখ। বিষয়টি নিশ্চিত করে মমতাজুল ইসলাম চন্দনসহ ছাত্রদল নেতারা জানান, দেশনায়ক তারেক রহমানের নির্দেশনায় সাতীরা জেলা ছাত্রদলের উদ্যোগে কলারোয়া পৌরসভার এক নম্বর ওয়ার্ডের বাসিন্দা জমির মালিক সৈয়দ আলীর ১৩ কাঠা ধান কেটে দিয়েছেন। কৃষক সৈয়দ আলী জানান, ছাত্রদলের ছেলেরা তার ধান কেটে দেওয়াতে খুব খুশি। তাদের জন্য প্রাণ ভরে দোয়া রইলো। তারা ভালো থেকে সুস্থ থাকুক। উল্লেখ্য, সম্প্রতি কলারোয়ায় ছাত্রলীগের নেতাকর্মীরাও অসহায় কৃষকের ধান কেটে দেয়া, মাঠ থেকে রাস্তায় পৌছে দেয়া ও ঝেড়ে দেয়ার কাজ করেছেন।

ভাগ