স্টাফ রিপোর্টার॥ করোনা সংক্রমণ প্রতিরোধে যশোর সদর উপজেলার কনেজপুর বৈদ্যনাথতলার বার্ষিক মেলা স্থগিত করা হয়েছে। প্রতিবছর বৈশাখ মাসের শেষ সোমবার এই মেলা অনুষ্ঠিত হয়ে থাকে। এবার ইংরেজি বর্ষপঞ্জি অনুযায়ী ১১ মে মেলা হবার কথা ছিল। কনেজপুর শ্রী শ্রী বৈদ্যনাথ মন্দিরের সভাপতি গোপাল চন্দ্র তরফদার স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে করোনা ভাইরাস সংক্রমণের কারণে ১১ মে বৈদ্যনাথতলা মেলার সকল অনুষ্ঠানাদি স্থগিত করা হয়েছে। ওইদিন মেলায় আগমন ও পূজা দিতে না আসার জন্যে সংশ্লিষ্ট সকলের প্রতি অনুরোধ জানানো হয়েছে।





