রমজানের শিক্ষা নিয়ে দুর্নীতিমুক্ত রাষ্ট্র গঠনে কাজ করতে হবে : চরমোনাই পীর

লোকসমাজ ডেস্ক॥ রমজানের শিক্ষা নিয়ে দুর্র্র্নীতিমুক্ত রাষ্ট্র গঠনে কাজ করার আহবান জানিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর আমীর চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম। সোমবার এক অডিও বার্তায় একইসঙ্গে তিনি গোনাহমুক্ত জীবন যাপনের প্রতি গুরুত্বারোপ করেন।
চরমোনাই পীর বলেন, মাহে রমজান আত্মশুদ্ধি অর্জনের মাস, গোনাহমুক্ত জীবন গঠনের মাস। এ মাস থেকে শিক্ষা নিয়ে সন্ত্রাস, দুর্নীতি ও মাদকমুক্ত সমাজ গঠনে কাজ করতে হবে। মানুষের মধ্যে তাকওয়া বা আল্লাহর ভয় না থাকায় মানুষ মহামারী ও দুর্যোগের মধ্যেও মানুষর মুখের আহার কেড়ে নিতে দ্বিধা করে না। চুরি-ডাকাতি, খুন, র্ধষণ করতেও একটুকু চিন্তা করে না। তাই দুর্নীতিমুক্ত সমাজ গঠন করতে সকলকে কাজ করতে হবে। তিনি বলেন, বিশ্বব্যাপী করোনাভাইরাসের ফলে জনজীবন বিপর্যস্ত। বিশ্বের শক্তিগুলো এখন নিরুপায় হয়ে বসে আছে। সামান্য একটি ভাইরাস যা খলি চোখে দেখা যায় না, সেই অদৃশ্য ভাইরাসে পুরো বিশ্ব ধমকে গেছে। এতে বুঝা যায় যে, আল্লাহপাক আছেন। কাজেই সকল প্রকার পাপাচার ছেড়ে তওবা ও ইস্তেগফার করতে হবে। ভবিষ্যতে গোনাহমুক্ত জীবন-যাপনের জন্য আল্লাহর কাছে তওবা করতে হবে। স্বাস্থ্য বিধি মেনে চলাও জরুরি মন্তব্য করে মুফতি চরমোনাই পীর বলেন, অনর্থক ঘোরাফেরা না করে ঘরেই অবস্থানএবং ইবাদতে সময় অতিবাহিত করুন।

ভাগ