কলারোয়া (সাতক্ষীরা) সংবাদদাতা ॥ সাতক্ষীরা জেলার কলারোয়ায় বিদ্যৎস্পৃষ্টে কামরুল ইসলাম গাজী (৪৫) নামে এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। শনিবার বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তিনি ঘটনাস্থলেই মারা যান। তিনি উপজেলার চন্দনপুর ইউনিয়নের বয়ারডাঙ্গা গ্রামের মৃত. আজিজুর গাজীর ছেলে। ঘটনার প্রত্যক্ষদর্শী বয়ারডাঙ্গা-বটতলা মোড়ের মুদি দোকানদার আব্দুল মাজেদ সরদার জানান, কামরুল ময়রা (৪৫) নিজ দোকানের পেছনে আলুর বীজবপন করার জন্য মাটি তৈরি করছিলেন। অসাবধানতার কারণে ঝুড়ির আঘাতে বিদ্যুৎতের তার ছিঁড়ে তার শরীরে জড়িয়ে পড়লে তিনি ঘটনাস্থলেই মারা যান।





