চুকনগরে কর্মহীনদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ

ডুমুরিয়া (খুলনা) সংবাদদাতা ॥ খুলনার চুকনগরে জার্মান প্রবাসী কম্পিউটার ইঞ্জিনিয়ার শহিদুজ্জামান বাপ্পীর ব্যক্তি উদ্যোগে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। মহামারী করোনায় কর্মহীন হয়ে পড়া মানুষের মাঝে এই খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। রোববার মালতিয়া গ্রামে সামাজিক দূরত্ব বজায় খাদ্যসামগ্রী বিতরণকালে উপস্থিত ছিলেন সমাজসেবক শফিকুল ইসলাম, রেজাউল ইসলাম মিঠু, আজিজুর রহমান, ইউনুস আলী, মিঠুয়ার রহমান প্রমুখ।

ভাগ