স্টাফ রিপোর্টার ॥ করোনার কারণে কর্মহীন ১০০টি দরিদ্র ও অসহায় পরিবারের মাঝে রমজান উপহার প্রদান করা হয়েছে। গতকাল যশোর শহরতলীর বাহাদুরপুর এইচটিএন ইন্সটিটিউট সাইন্স এন্ড টেকনোলজি কার্যালয়ে আল-এমদাদ ফাউন্ডেশনের পক্ষ থেকে এই উপহার বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন- এলাকার সমাজসেবক মাহামুদুর রহমান মনু, এইচটিএন-এর ইনচার্জ মো. আব্দুল্লাহ-আল মামুন, জুয়েল পারভেজ, ইমামা এহসান রতন, মো. ইকবাল হোসেন প্রমুখ। উপহার সামগ্রীর মধ্যে ছিলো- চাল, তেল, ছোলা, ডাল, চিনি, লবণ, সাবান, খেজুর, ট্যাংক, মুড়ি, সেমাই, পেঁয়াজ, রসুন ও আলু।




