ছাত্রীদের খাদ্যসামগ্রী দিল যশোর বালিকা মাধ্যমিক বিদ্যালয়

স্টাফ রিপোর্টার ॥ প্রাণঘাতী মহামারি করোনাভাইরাসের প্রাদুর্ভাবে যশোর বালিকা মাধ্যমিক বিদ্যালয় খাদ্যসহায়তা নিয়ে তাদের ছাত্রীদের পাশে দাঁড়িয়েছে। প্রধান শিক্ষক শ্রাবণী সুর এর উদ্যোগে বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি ইকবাল কবির জাহিদ ও দাতা সদস্য মতিউর রহমান বাবু খাদ্য সহায়তায় এগিয়ে আসেন। তাদের সম্মিলিত প্রচেষ্টায় শনিবার পর্যন্ত বিদ্যালয়ের ১৫৫ জন ছাত্রীর হাতে খাদ্যসামগ্রী তুলে দেওয়া হয়েছে। আজ রবিবার বিদ্যালয়ের বাকি আরও ৩০ জন ছাত্রীকে খাদ্রসামগ্রী দেওয়া হবে। খাদ্যসমাগ্রীর প্রতিটি প্যাকেটে রয়েছে ১০ কেজি চাল, ২ কেজি ডাল, তেল, লবণ,আলু, পেঁয়াজ, ছোলা, চিড়া, চিনি ও সাবান।

ভাগ