করোনা প্রভাবে কালীগঞ্জে মানবেতর জীবনযাপন অসহায় প্রবীণদের

শিপলু জামান, কালীগঞ্জ ( ঝিনাইদহ) ॥ করোনাভাইরাস সংকটের কারনে মানবেতন জীবন যাপন করছেন কালীগঞ্জের প্রবীণ হিতৈষী সংঘের মানুষ। সরকারি সাহায্য না পাওয়ায় মানবেতর জীবন যাপন করছেন কালীগঞ্জে প্রায় ১৫০ জন নর-নারী প্রবীণ । এদের খোঁজ রাখছে না কেউ। স¤প্রতি করোনাভাইরাস মোকাবিলায় সরকারি নিষেধাজ্ঞার কারণে কষ্টে দিন পার করছেন প্রবীণরা। যাদের বয়স ৬০-৮৫ বছর। এদের অনেকের পুত্রসন্তান নেই। পরিবার পরিজন নিয়ে মানবতের জীবন কাটলেও ন্যূনতম সহযোগিতা পাননি তারা। একমাস অতিবাহিত হলেও সরকারিভাবে বিভিন্ন সংগঠনরে প থেকে দেওয়া হচ্ছে না সহায়তা।
কালীগঞ্জ প্রবীণ হিতৈষী সংঘ অফিস তথ্য অনুযায়ী, শুধুমাত্র কালীগঞ্জ উপজেলায় প্রায় ১৫০ জন প্রবীণ সদস্য আছে। মাঝে মধ্যে রাজধানী কেন্দ্রীয় কার্যালয় থেকে সামান্য কিছু আর্থিক অনুদান আসলেও তা দিয়ে কিছুই হয় না । বর্তমান লকডাউন মধ্যে কষ্টে দিনরাত পার করছেন প্রবীণরা। বীরমুক্তিযোদ্ধা ইউনুস আলী বলেন, আমি দিন আনি দিন খায় ভাইরাস সৃষ্ট দুর্যোগের কারণে পরিবার পরিজন নিয়ে মানবেতন জীবনযাপন করছি । কোন কাজ না পেয়ে কষ্টে দিনপার করছি । আরেক সদস্য শুকুর মাস্টার বলেন,সরকারি ভাবে কোন সাহায্য সহযোগিতা পাইনি । কালীগঞ্জ প্রবীণ সংঘের সাধারণ সম্পাদক সদরউদ্দীন মিয়া বলেন , আমাদের অধিকাংশ গরিব সদস্য উপজেলা নির্বাহী অফিসার, উপজেলা চেয়ারম্যান ,পৌর মেয়র কার্যালয়ে আবেদন করে কোন লাভ হচ্ছে না । এই ভয়াবহ দুর্যোগে হতাশ হয়ে পড়েছেন তারা । এ বিষয়ে কালীগঞ্জ প্রবীণ হিতৈষী সংঘের সভাপতি আনসার আলী মাস্টার বলেন, সরকারি ভাবে কোনো সাহায্য সহযোগিতা পাইনি। এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার সুবর্না রানী সাহা বলেন, অতি দ্রুত কর্মহীন প্রবীণদের সাহায্য সহযোগিতা করা হবে।

ভাগ