তারেক রহমান কতৃক শার্শায় আ.লীগ দুঃশাসনে যুবদলের শহীদ পরিবারের আর্থিক সহায়তা প্রদান

শার্শা (যশোর) সংবাদদাতাঃ- বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান আগামীর রাষ্টনায়ক তারেক রহমান যশোরের শার্শায় আওয়ামীলীগ দুঃশাসনে নিশংস হত্যার শিকার যুবদলের শহীদ পরিবারের খোজ খবর নেন এবং তাদের আর্থিক সহায়তা প্রদান করেন। শুক্রুবার দেশ নায়ক তারেক রহমান কতৃক নগদ অর্থ শার্শার শহীদ পরিবারের বাড়িতে পৌছে দেওয়া হয়। বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় সভাপতি সাইফুল আলম নিরব, সাধারন সম্পাদক মোঃ সালাউদ্দিন টুকু, যুবদলের খুলনা বিভাগীয় সহ সাধারন সম্পাদক আলহাজ্ব নুরুজ্জামান লিটন, যশোর জেলা যুবদলের সভাপতি এম তমাল আহম্মেদ, সাধারন সম্পাদক এম আনসারুল হক রানা’র সার্বিক নির্দেশনায় উক্ত অর্থ শার্শার লক্ষনপুর ইউনিয়ন যুবদলের সভাপতি শহীদ সোলাইমান হোসেনের স্ত্রী মোছাঃ ফেরদৌসি বেগম ও পুটখালী ইউনিয়ন যুবদলের সাধারন সম্পাদক শহীদ আব্দুল খালেকের স্ত্রী মঞ্জুয়ারা বেগমের হাতে পোঁছেদেন শার্শা উপজেলা ও বেনাপোল পৌর যুবদলের নেতা শার্শা থানা ছাত্রদলের সাবেক সাধারন সম্পাদক মনিরুল ইসলাম মনি, সালাউদ্দিন আহম্মেদ, তবিবর রহমান তবি, মফিজুর রহমান বাবু,সেলিম হোসেন আশা , ফেরদৌস হোসেন,হাবিবুর রহমান হাবু, জাহিদ হোসেন, মোঃ সাদ্দাম রিপন সহ যুবদল নেতৃবৃন্দ। এ সময় এক হৃদয় বিদারক পরিবেশের সৃষ্টি হয়। পরিবারের পক্ষ থেকে খুনিদের বিরুদ্ধে হত্যার বিচার দাবী করেন।

ভাগ