শার্শা(যশোর) সংবাদদাতা ঃ- যশোরের শার্শা উপজেলায় মাদক বিক্রির অভিযোগে এক মাদক বিক্রেতার গন পিটুনি দিয়েছে গ্রামবাসী। ঘটনাটি ঘটেছেশনিবার শার্শার বালুন্ডা গ্রামে। এ ঘটনায় মাদক ব্যবসায়ী রুবেল স্থানীয় মাদক ব্যবসায়ীদেও একত্র করে গ্রামবাসীর উপ হুমকি প্রদর্শন করছে। ভয় দেখাচ্ছে মামলা করার। মাদক ব্যবসায়ী রুবেল (২৪) বালুন্ডা গ্রামের রিয়াজ উদ্দিনের ছেলে। ।অভিযোগে জানাগেছে, বালুন্ডা গ্রামের রিয়াজ উদ্দিনের ছেলে রুবেল হোসেন(২৪) দীর্ঘদিন ধরে মুদি ব্যবসার আড়ালে মাদক ব্যবসা করে আসছে। যে কারনে বালুন্ডা গ্রামের উঠতি বয়সের স্কুল কলেজে লেখাপড়া করা ছেলেরা মাদকের নেশায় আসক্ত হয়ে পড়ছে। এর মধ্যে নবম ও দশম শ্রেনীর শিক্ষার্থীরাও রয়েছে। এসব ঘটনা জানার পর মাদকের নেসায় আসক্তদের অবিভাবকরা প্রতিবাদ করলেও কোন প্রতিকার হয়নি। অনেকের মত বালুন্ডা গ্রামের আনছার আলী পুটের ছেলে মফিজুর রহমান((২৮) মাদক ব্যবসায়ী রুবেলকে মাদক বিক্রি না করার জন্য প্রতিবাদ করে। এ সময় মাদক বিক্রেতা রুবেল প্রতিবাদকারী মফিজুলের বাড়িতে হামলা করে ও ঘরের টিন ও টালি ভাংচুর করে। তারই জের ধওে মাদক বিক্রি বন্ধ না করায় শনিবার দুপুওে বালুন্ডা গ্রামের সর্ব সাধারন মাদক ব্যবসায়ী রুবেলকে গন পিটুনি দেয়। রুবেল এখন পলাতোক রয়েছে। এ ব্যাপারে জানতে চাইলে বালুন্ডা গ্রামের ভাটা শ্রমিক আশাদুজ্জামান আশা, কৃষক জাহাঙ্গীর আলম, সেলিনা খাতুন , আলমগীর হোসেন সহ অনেকে অভিযোগ করে বলেন দীর্ঘদিন ধরে রুবেল মুদি ব্যবসার আড়ালে মাদক বিক্রি করছে। তারা আরও বলেন রুবেল তার মুদি দোকানে বসে ছোট ছোট বাচ্ছাদের কাছে, ইয়াবা, ঘুমের বড়ি, ফেনসিডিল ও গাজা বিক্রি করে।এ ব্যাপারে বেনাপোল পোর্ট থানার অফিসার ইন-চার্জ মামুন খান বলেন, থানায় কেউ অভিযোগ করেনি। অভিযোগ পেলে অপরাধী যেই হোক তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।





