স্টাফ রিপোর্টার, কেশবপুর (যশোর) ॥ কেশবপুরে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য বৃদ্ধির কারণে বিপাকে পড়েছেন সাধারণ মানুষ। মুদি ও তরকারি ব্যবসায়ীরা ইচ্ছামতো দ্রব্যের মূল্য বাড়িয়ে দেওয়ায় ক্রেতা সাধারণ দিশেহারা হয়ে পড়েছেন। কেশবপুর উপজেলা প্রশাসন মুদির দোকানসহ বিভিন্ন দোকানে মূল্য তালিকা টানানোর নির্দেশ দিয়েছে। নির্দেশ অমান্য ও দাম বেশি নেওয়ার কারণে ইতোমধ্যে ২০টি দোকানে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ । রোজা শুরু হওয়ার আগে যে সবজির দাম ছিল কম, রোজা শুরু থেকে প্রতি সবজির কেজিতে বেড়েছে ৫/৬ টাকা করে। কেশবপুর সরকারি ডিগ্রি কলেজ মাঠে সাময়িক স্থাপিত কাঁচা বাজারসহ উপজেলার বিভিন্ন হাটবাজারে গিয়ে দেখা গেছে, প্রতি কেজি বেগুন ৬০ টাকা, পটল ২৫টাকা, কাঁচা কলা ২৮টাকা, ভেন্ডি ২০টাকা, মিষ্টি কুমড়া ৩০টাকা, বরবটি ২৫টাকা, পেঁপে ২০টাকা, আলু ২৪টাকা, পেঁয়াজ ৫০টাকা, রসুন ১২০টাকা, কাঁচামরিচ ৪০টাকা, ঝিঙ্গা ৩০টাকা, লালশাক ২০টাকা, ীরা ৫০ টাকা ,কুশি ১৫ টাকা,লাউ ৩০ টাকা,ধনেপাতা কেজি ৬০ টাকা, টমেটা ৩০ টাকা,পুঁইশাক ১৫ টাকা,করলা ৪০ টাকা,শুকনা ঝাল ৪৫০ টাকা,আদা ৪শ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।
এদিকে চালের বাজার ও মুদি দোকান ঘুরে দেখা গেছে মোটা চাল ৩০ থেকে ৪২ টাকা, চিকন চাল, ৪৫ থেকে ৫৫ টাকা, বুটের ডাল ৪০ থেকে ৪৫ টাকা, মুগ ডাল ৮০ থেকে ৯০ টাকা, সয়াবিন তেল ৯০ থেকে ১শ টাকা, ছোলা ৭৫ টাকা, ডিমের হালি ৩২ টাকা, মুড়ি প্রতি কেজি ৯০ থেকে ১শ টাকা বিক্রি হচ্ছে। সেই সাথে মসলার মূল্য বেড়েছে । এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার নুসরাত জাহান সাংবাদিকদের বলেন, বাজার মূল্যর তালিকা ছাড়া যদি কোন ব্যবসায়ী নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্য বেশি নেয় সেই ব্যবসায়ীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।





