কলারোয়া (সাতক্ষীরা) সংবাদদাতা॥ সাতক্ষীরার কলারোয়া উপজেলার হেলাতলা ইউনিয়নে সরকার অনুমোদিত টিসিবি’র পণ্য বিক্রয় শুরু হয়েছে। শুক্রবার সকাল ৯ টায় হেলাতলা ইউনিয়ন পরিষদ চত্বরে ওই পণ্য বিক্রয়ের উদ্বোধন করা হয়। উদ্বোধনকালে টিসিবি’র ডিলার আজারুল ইসলাম জানান-সোয়াবিন তেল লিটার প্রতি ৮০ টাকা, মসুর ডাল কেজি প্রতি ৫০ টাকা, ছোলা কেজি ৬০ টাকা, চিনি কেজি প্রতি ৫০ টাকা ও খেজুর কেজি প্রতি ১২০ টাকা দরে বিক্রি শুরু হয়েছে। করোনার প্রভাবে বাজারে দ্রব্য সামগ্রীর স্বল্পতা ও উচমূল্যের কারণে নি¤œ আয়ের মানুষ সকাল থেকেই সমবেত হয়েছেন টিসিবি’র সাশ্রয়ী মূল্যের এই পণ্যসামগ্রী কিনতে। তবে যেটা ভালো দিক, সেটা হলো-লোকজনের সংখ্যা বেশি হলেও সকলেই নিরাপদ সামাজিক দূরত্ব বজায় রেখে পণ্য কিনছেন। টিসিবি’র এই পণ্য বিক্রয়ের উদ্বোধনকালে উপস্থিত ছিলেন ইউপি চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন, আনসার সদস্য ও গ্রাম পুলিশ সদস্যবৃন্দ।





