মনিরামপুরে ৫৪ টাকার স্যাভলোন এক’শ টাকায় বিক্রি করায় ১০ হাজার টাকা জরিমানা

স্টাফ রিপোর্টার,মনিরামপুর(যশোর)॥ যশোরের মনিরামপুর পৌরশহরে ৫৪ টাকা মূল্যের মিডিয়াম সাইজের এক বোতল স্যাভলোন লিকুইড এক’শ টাকায় বিক্রি করার দায়ে ভ্রাম্যমান আদালত অভিযান চালিয়ে একজন ফার্মেসী মালিককে ১০ হাজার টাকা জরিমান করেছেন। উপজেলা নির্বাহী অফিসার আহসান উল্লাহ শরিফী জানান, শনিবার দুপুরে নির্বাহী ম্যাজিষ্ট্রেট সুফল চন্দ্র গোলদারের নেতৃত্বে ভ্রাম্যমান আদালত পৌরশহরে জবেদা ফার্মেসীতে অভিযান চালান। ৫৪ টাকা মূল্যের মিডিয়াম সাইজের এক বোতল স্যাভলোন লিকুইড এক’শ টাকায় বিক্রি করার দায়ে জাবেদা ফার্মেসীর মালিক জাহাঙ্গীর আলমকে ১০ হাজার টাকা জরিমান করা হয়। এছাড়াও ভ্রাম্যমান আদালত একজন তরকারি ব্যবসায়ীকে এক হাজার টাকা জরিমানা করেন। এ সময় সেনাসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

ভাগ