শালিখা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মচারী করোনা আক্রান্ত

শালিখা (মাগুরা) সংবাদদাতা॥ মাগুরার শালিখা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত এক কর্মচারী (৩০) করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। গত বৃহস্পতিবার পাওয়া রিপোর্টে তার করোনা পজিটিভ ধরা পড়ে। তবে তার শরীরে উল্লেখযোগ্য কোনও উপসর্গ নেই।
মাগুরা সিভিল সার্জন অফিসের স্বাস্থ্য শিা কর্মকর্তা জিল্লুর রহমান জানান, গত ২৫ এপ্রিল যশোরের বাঘারপাড়া উপজেলার পশ্চিমা গ্রামের এক ইমাম এই স্বাস্থ্য কমপ্লেক্সে করোনা পরীার নমুনা দেন। ২৬ এপ্রিল যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে আসা রিপোর্টে তার শরীরে করোনা পজিটিভ আসে। এ ঘটনার একদিন পর হাসপাতালের ১৪ কর্মকর্তা কর্মচারীর নমুনা পরীার জন্য সংগ্রহ করে খুলনায় পাঠানো হয়। গত বৃহস্পতিবার রাতে খুলনা মেডিক্যাল কলেজ থেকে আসা রিপোর্টে ওই নমুনাগুলোর মধ্যে কমপ্লেক্সের এক কর্মচারীর নমুনায় করোনা পজিটিভ এসেছে। কমপ্লেক্সের ভেতরে ওই কর্মচারী যে স্টাফ কোয়ার্টারে থাকতেন সেটি লকডাউন ঘোষণা করা হয়েছে। পাশাপাশি ওই কোয়ার্টারে বসবাসকারীসহ আক্রান্ত কর্মচারীর সংস্পর্শে আসা আরও ১০ জনের নমুনা সংগহ করে পরীার জন্য শুক্রবার (১ মে) খুলনা মেডিক্যাল কলেজের গবেষণাগারে পাঠানো হয়েছে। আক্রান্ত এই ব্যক্তিকে হোম কোয়ারেন্টিনে রেখেই চিকিৎসা দেওয়া হচ্ছে। এ নিয়ে মাগুরায় বৃহস্পতিবার পর্যন্ত করোনা শনাক্ত রোগী ৫ জন। মাগুরার সিভিল সার্জন প্রদীপ কুমার সাহা জানান, মাগুরা থেকে সংগৃহীত ২০৮ জনের নমুনার মধ্যে বৃহস্পতিবার রাত পর্যন্ত ১৪৮ জনের রিপোর্ট পাওয়া গেছে। যার মধ্যে পাঁচ জনের রিপোর্ট পজিটিভ এসেছে। অন্য ১৪৩টি নেগেটিভ হয়েছে। আক্রান্ত প্রত্যেক রোগীকে হোম কোয়ারেন্টিনে রেখেই চিকিৎসা দেওয়া হচ্ছে।

ভাগ