প্রধানমন্ত্রী শেখ হাসিনা দুইটা লাঠির ওপর দিয়ে হাঁটছেন: রিজভী

লোকসমাজ ডেস্ক॥ প্রধানমন্ত্রী শেখ হাসিনা দুইটা লাঠির ওপর দিয়ে হাঁটছেন বলে মন্তব্য করে বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, এ দুইটা লাঠি হলো- একটা নিজের দল আওয়ামী লীগ, আরেকটা আমলাতন্ত্র। তিনি বলেন, ‘নিজের দলটি হলো শুধু লুটেপুটে খাও, চেটেপুটে খাও। আর আমলাতন্ত্র হচ্ছে সরকারকে অদতা ও দুর্নীতিতে সম্পৃক্ত করা।’ শনিবার সকালে ঢাকা মহানগর যুবদল উত্তরের সভাপতি এসএম জাহাঙ্গীর হোসেনের উদ্যোগে উত্তরখান থানায় ত্রাণ বিতরণের সময় রিজভী এসব কথা বলেন।
তিনি বলেন, আওয়ামী লীগ নেতার ঘরের মধ্যে, খড়ের পালার মধ্যে চাল আর খাটের তলায় তেল পাওয়া যাচ্ছে। জনগণের টাকায় কেনা ত্রাণ মতাসীন দলের চেয়ারম্যান-মেম্বার এবং আওয়ামী লীগ নেতারা আত্মসাৎ করছে। বিএনপি মুখপাত্র বলেন, দেশ যখন মহামারিতে বিপর্যয়ে পড়ে, তখন আওয়ামী লীগ আলাদিনের চেরাগ পেয়ে যায়। তাদের ভাগ্য খুলে যায়। জনগণের টাকায় কেনা ত্রাণ আত্মসাৎ করে তারা নিজেদের পকেট ভারী করছে, আর মানুষ না খেয়ে হাহাকার করছে। তিনি বলেন, এভাবে দেশ চলতে পারে না। আজকে গণতন্ত্র ও জবাবদিহিতা নেই বলেই সরকার এসব অন্যায়-অনিয়ম করতে পারছে।
রিজভী বলেন, সরকারের অন্যায়-অনিয়মের প্রতিবাদ করলে সমস্যা। করোনা মোকাবিলায় সরকারের ব্যবস্থাপনা অপ্রতুল। মুগদা জেনারেল হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক এ ধরনের একটা সত্য কথা বলাতে তাকে বরখাস্ত করা হয়েছে। অনেক ডাক্তারকে বহিষ্কার করা হয়েছে। অথচ করোনায় বেশি আক্রান্ত হয়েছেন ডাক্তার, নার্স এবং স্বাস্থ্যকর্মীরা। তিনি বলেন, বলা হচ্ছে- মাস্ক বিদেশ থেকে আনা হচ্ছে, চীন থেকে আনা হচ্ছে। কিন্তু শোনা যাচ্ছে এটি কেরানীগঞ্জে তৈরি করে চীনের নাম দেওয়া হচ্ছে। এই মাস্ক ত্র“টিযুক্ত। এসবের সঙ্গে মন্ত্রীদের ছেলেরা, আত্মীয়-স্বজনেরা জড়িত। বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব বলেন, এটা অত্যন্ত দুঃখজনক। একটা জবাবদিহিমূলক সরকার থাকলে এ রকম হতো না। ভোটারবিহীন সরকার, অগণতান্ত্রিক সরকার থাকলে এসব অন্যায় করা সম্ভব। গণবিরোধী কাজ করা সম্ভব।
এ সময় ঢাকা মহানগর যুবদলের সভাপতি এসএম জাহাঙ্গীর হোসেন বলেন, প্রতিদিনই অসহায়, দুস্থ, দিন আনে দিন খায়- এমন মানুষদের ত্রাণ সহায়তা দিয়ে যাচ্ছি। এ সহযোগিতা অব্যাহত থাকবে। ত্রাণ বিতরণের সময় উপস্থিত ছিলেন উত্তরখান থানা বিএনপির সভাপতি আহসান উদ্দিন আহসান, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর বেপারী, সিনিয়র সহ-সভাপতি মোতালেব হোসেন, সাংগঠনিক সম্পাদক নূর মোহাম্মদ নুরু, যুগ্ম-সাধারণ সম্পাদক মুকুল সরকার, উত্তরখান থানা যুবদলের সভাপতি রোস্তম আলী, সাধারণ সম্পাদক এনামুল হক, উত্তরখান থানা ছাত্রদলের সভাপতি আনোয়ার সরকার, সাধারণ সম্পাদক আশাদুল হক শুভ, উত্তরখান থানা শ্রমিক দলের সভাপতি দেলোয়ার হোসেন, সাধারণ সম্পাদক মুজিবুর রহমান, উত্তরখান থানা জাসাসের সভাপতি আবুল কালাম, সাধারণ সম্পাদক মারুফ, উত্তরখান থানা স্বেচ্ছাসেবক দলের সভাপতি আবদুর রশীদ , বিএনপি নেতা সালেহ মেম্বার, হিরা মেম্বার, আতিক মেম্বার প্রমুখ।

ভাগ