দেশে বিপর্যয়ে আ.লীগের ভাগ্য খুলে যায়: রিজভী

লোকসমাজ ডেস্ক॥ বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, দেশ যখন মহামারিতে বিপর্যয়ে পড়ে তখন আওয়ামী লীগ আলাদিনের চেরাগ পেয়ে যায়। তাদের ভাগ্য খুলে যায়। শনিবার (২ মে) ঢাকা মহানগর যুবদল উত্তরের সভাপতি এসএম জাহাঙ্গীর হোসেনের উদ্যোগে উত্তরখান থানায় ত্রাণ বিতরণের সময় তিনি এ মন্তব্য করেন। রুহুল কবির রিজভী বলেন, ‘প্রতিদিন সারা দেশে ত্রাণের চাল ডাল তেল ধরা পড়ছে আওয়ামী লীগ নেতাকর্মীদের বাড়িতে।’
সরকারের অন্যায় অনিয়মের প্রতিবাদ করলে সমস্যা উল্লেখ করে তিনি বলেন, ‘মুগদা জেনারেল হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক একটা সত্য কথা বলাতে তাকে বরখাস্ত করা হয়েছে। অনেক ডাক্তারদের বহিষ্কার করা হয়েছে। অথচ করোনায় বেশি আক্রান্ত হয়েছেন ডাক্তার, নার্স এবং স্বাস্থ্যকর্মীরা।’ সরকারের লকডাউন আগে করা উচিত ছিল এবং বাড়িতে বাড়িতে খাদ্য পৌঁছে দেওয়া দরকার ছিল মন্তব্য করে তিনি রিজভী বলেন, ‘আগাম প্রস্তুতির কারণে ভিয়েতনাম, ভুটানসহ অন্যান্য দেশে করোনার আক্রমণ ঘটাতে পারেনি। ’ ঢাকা মহানগর যুবদলের সভাপতি এসএম জাহাঙ্গীর হোসেন বলেন, প্রতিদিনই অসহায়, দুঃস্থ, দিন আনে দিন খায় এমন মানুষদের ত্রাণ সহায়তা দিয়ে যাচ্ছি।

ভাগ