কর্মহীন মানুষদের খাদ্য ও চিকিৎসা নিশ্চিত করার দাবি কৃষক সংগ্রাম সমিতির

বাংলাদেশ কৃষক সংগ্রাম সমিতির সভাপতি হাফিজুর রহমান ও সাধারণ সম্পাদক শাহজাহান কবির এক যুক্ত বিবৃতিতে করোনা ভাইরাস মহামারিতে গৃহবন্দি কর্মহীন মানুষদের জন্য খাবার নিশ্চিত করা ও চিকিৎসা প্রদানের আহ্বান জানিয়েছেন। নেতৃবৃন্দ বলেন, বাংলাদেশ অর্থনীতির ভিত্তি হচ্ছে কৃষি। করোনার আক্রমণের সঙ্গে সঙ্গে যদি কৃষিকাজ বন্ধ থাকে, বাইরে থেকে কৃষির জন্য প্রয়োজনীয় সামগ্রী না আনা যায়, দ্বিতীয় ভয়াবহ বিপর্যয়টি শুরু হবে। প্রায় সব রাষ্ট্রে খাদ্য উৎপাদনের ঘাটতি থাকার আশঙ্কা রয়েছে এবার। ফলে বাইরে থেকে খাদ্য কিনে ঘাটতি মেটানোর সুযোগ থাকবে না। অথচ সরকার এখনো পর্যাপ্ত পদক্ষেপ নিতে ব্যর্থ হয়েছে। বিজ্ঞপ্তি

ভাগ