বাসস॥ রমজান উপলে দেশের ৬ হাজার ৯৫৯ কওমি মাদ্রাসাকে ৮ কোটি ৩১ লাখ ২৫ হাজার টাকা আর্থিক সহায়তা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রী কার্যালয়ের একটি সূত্র বাসসকে জানায়, ‘এ অর্থ ইতিমধ্যে ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফারের মাধ্যমে সংশ্লিষ্ট কর্তৃপরে কাছে পাঠিয়ে দেওয়া হয়েছে।’ সূত্র জানায়, এর মধ্যে রংপুর বিভাগে ৭০৩, রাজশাহী বিভাগে ৭০৪, খুলনা বিভাগে ১ হাজার ১১, বরিশাল বিভাগে ৪০২, ময়মনসিংহ বিভাগে ৩৯৭, ঢাকা বিভাগে ১ হাজার ৭৮০, চট্টগ্রাম বিভাগে ১ হাজার ৪৮১ এবং সিলেট বিভাগে ৪৮১টি মাদ্রাসা রয়েছে।





