এম এ রহিম চৌগাছা (যশোর)॥যশোরের চৌগাছায় ভ্যান চালক বর্গা চাষীর ধান কেটে দিল ছাত্রলীগের নেতা-কর্মীরা। চলতি মৌসুমে করোনাভাইরাস আতঙ্কে ধান কাটা শ্রমিক সংকট দেখা দিয়েছে। ফলে ধান চাষীরা তাদের জমির ধান ঘরে তুলতে হিমশিম খাচ্ছেন। এ সময় অসহায় কৃষকদের পাশে দাঁড়িয়েছে উপজেলা ছাত্রলীগ। বৃহস্পতিবার সকাল থেকে দুপুর পর্যন্ত তারা উপজেলার ফুলসারা গ্রামের ভ্যান চালক হাবিবুর রহমানের এক বিঘা জমির ধান কেটে দিয়েছে। উপজেলা ছাত্রলীগের নেতা কর্মীরা। করোনার কারণে দেশের বিভিন্ন কলেজ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বাড়ীতে অবস্থান করছে। তারা সকলেই ছাত্রলীগের নেতা-কর্মী। সাবেক ছাত্রলীগ নেতা সুমন সরকারের নেতৃত্বে নেতা কর্মীরা ওই কৃষকের পাকা ধান কেটে দিয়েছেন। ছাত্রলীগ নেতা-কর্মীরা জানান, ‘কেন্দ্রের নির্দেশে আমরা কৃষকদের পাশে দাঁড়িয়েছি। সব ুদ্র চাষির ধান ঘরে না ওঠা পর্যন্ত এ কর্মসুচি চলবে। ধান কাটায় অংশ নেওয়া বেশিরভাগ নেত-কর্মীরা রোজা থাকায় ঐ চাষীর দেড় বিঘা জমির সব ধান আমরা কাটতে পারিনি’।
চাষী হাবিবুর রহমান জানান, আমার বর্গা নেওয়া দেড়বিঘা জমির ধান পেকে গেলেও কয়দিন টানা বৃষ্টি হওয়ায় ক্ষেতে পানি জমে যায়। ধান কাটার শ্রমিকও পাচ্ছিলাম না। এলাকার ছেলে মনির হোসেনের মাধ্যমে খবর পেয়ে ১০/১২ জন ছেলে এসে কাদা-পানির মধ্যে অনেক কষ্ট করে প্রায় ১ বিঘা ধান কেটে দিয়েছে। যে সকল ছাত্র লীগ নেতা-কর্মী স্বেচ্ছায় ধান কাটায় অংশ নেয় তারা হলেন, রুবেল হুসাইন, লিখন হাসান রাথিক মৃধা, সোহেল রানা, মনিরুল ইসলাম মনির, শাহাবুদ্দিন, ইব্রাহিম হোসেন, সোহেল আহমেদ, বিল্লাল হোসেন, রাব্বি মৃধা প্রমুখ।




