এম এ রহিম চৌগাছা (যশোর)॥ যশোরের চৌগাছায় নতুন এমপিওভুক্তির প্রাথমিক তালিকায় মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান ছিল ৯টি। উপজেলার ৯টি শিক্ষা প্রতিষ্ঠানই চুড়ান্ত তালিকায় প্রাথমিকভাবে নির্বাচিত রয়েছে। বুধবার সারা দেশে প্রাথমিকভাবে নির্বাচিত প্রতিষ্ঠানগুলোর তথ্য যাচাই-বাছাই করে নতুন এমপিওভুক্ত প্রতিষ্ঠানের চূড়ান্তভাবে তালিকা প্রকাশ করেছেন শিক্ষা মন্ত্রণালয়। মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ থেকে এ তালিকা প্রকাশ করা হয়েছে। একই সাথে শিা মন্ত্রণালয় প্রতিষ্ঠানগুলোকে এমপিও কোড এবং শিকদের বেতন-ভাতা পরিশোধ করতে মাধ্যমিক ও উচ্চ শিা অধিদপ্তরকে নির্দেশ দিয়েছেন। ২০১৯ সালের ১ জুলাই থেকে বেতন ভাতা পাবেন শিক ও কর্মচারীরা বলেও জানানো হয়েছে মাধ্যমিক ও উচ্চ শিা অধিদপ্তরের নির্দেশনা পত্রে। যশোরের চৌগাছায় চুড়ান্ত তালিকায় ৯ টি শিা প্রতিষ্ঠানের মধ্যে মাধ্যমিক বিদ্যালয় ৫টি এবং কলেজ রয়েছে ৪ টি। তালিকায় থাকা শিা প্রতিষ্ঠান গুলো হলো খলশি মাধ্যমিক বিদ্যালয়, হিজলী মাধ্যমিক বিদ্যালয়, জুনিয়র থেকে মাধ্যমিকে উন্নীত হয়েছে বর্ণি রামকৃষ্ণপুর মাধ্যমিক বিদ্যালয়, স্বরুপদাহ মাধ্যমিক বিদ্যালয়, আরসিএমটিইউ মাধ্যমিক বিদ্যালয়, জিসিবি আদর্শ কলেজ, এসএম হাবিবুর রহমান পৌর কলেজ, পাশাপোল আমজামতলা মডেল কলেজ ও তরিকুল ইসলাম পৌর কলেজ। এদিকে শিামন্ত্রী ডা. দীপু মনি মাদ্রাসা ও কারিগরি শিা প্রতিষ্ঠানের তালিকা চূড়ান্ত করতে কারিগরি ও মাদ্রাসা শিা বিভাগের কর্মকর্তাদের নির্দেশনা দিয়েছেন। চৌগাছা উপজেলায় নতুন এমপিওভুক্তির প্রাথমিক তালিকায় তিনটি মাদ্রাসা রয়েছে। প্রতিষ্ঠান তিনটি হলো বর্ণি দাখিল মাদ্রাসা, পাতিবিলা নিয়ামতপুর তাহিজবুল উম্মাহ দাখিল মাদ্রাসা ও শাহাজাদপুর দাখিল মাদ্রাসা।





